ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদের সময় কানের থাপ্পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর

গাজীপুরে নিরাপদ স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ

রেজাউল মোল্লা |
গাজীপুর সিটি কর্পোরেশন নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশন ও এস এন ভি এর যৌথ উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজবাগী রোডস্থ প্রকৌশলী ভবন হল রুমে আয়োজিত হয়েছে “নিরাপদ স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে”। এই আয়োজনের মূল মন্ত্র ছিল-আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?

এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, আমিন আল পারভেজ, বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ও অনুষ্ঠান সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন এস এন ভি’র সিটি কোঅর্ডিনেটর এস. এম মোতাকাব্বিরুল হক।

এই আয়োজনে সিটি কর্পোরেশন এবং জেলা শিক্ষা অফিসের তৎপরতায় গাজীপুরের স্বনামধন্য দশটি স্কুল এবং কলেজ অংশগ্রহণ করে যাদের মধ্যে আন্ত:স্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা এবং আন্ত:কলেজ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় ছিল – টয়লেট ব্যবহারের পর আমাদের মল-মূত্র কোথায় যায়? বাংলাদেশের প্রেক্ষাপটে এই পয়: বর্জ্য থেকে সম্পদ আহরণের উপায়গুলো কী কী? একইসাথে পয়: বর্জ্য থেকে সম্পদ আহরণের ক্ষেত্রে তরুণ প্রজন্ম সিটি কর্পোরেশনের সাথে কিভাবে একত্রিতভাবে যুক্ত হয়ে কাজ করতে পারে?

।এই আয়োজনে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা তাদের যুগান্তকারী নতুন উদ্ভাবনী আইডিয়া এবং পরামর্শ উপস্থাপন করেন। শিক্ষার্থীদের নিকট থেকে প্রায় ২৫ টি দেয়াল পত্রিকা এবং ১৫ টি উদ্ভাবনী আইডিয়া সিটি কর্পোরেশনের কাছে জমা পড়ে। সেরা ৫ টি স্কুলের দল এবং সেরা ৫টি কলেজের দল পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণী পর্বে সিটি কর্পোরেশনের সচিব জনাব আমিন আল পারভেজ বলেন, শিক্ষার্থীরা সরাসরি তাদের নিজেদের মতামত এবং প্রশ্ন নগর কর্তৃপক্ষকে করতে পারছে এই আয়োজন এর মাধ্যমে। পাশাপাশি শিক্ষার্থীদের আইডিয়া/ মতামত এবং প্রশ্নকে ডকুমেন্টেশন এর মাধ্যমে লিপিবদ্ধ করে সিটি কর্পোরেশনকে প্রদান করা হোক। সিটি কর্পোরেশন তার বাৎসরিক বাজেট এবং কর্মপরিকল্পনায় তাদের আইডিয়াগুলো এবং এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ/ উদ্যোগ গ্রহণ করতে পারে সে বিষয়ে এস এন ভি এর সহায়তায় আইডিয়াগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।

আয়োজনের সমাপনী বক্তব্যে এসএনভি-র বিসিসি এডভাইজার এসসানুর রহমান আবীর জানান, আমাদের দীর্ঘ আচরণ পরিবর্তন কার্যক্রমের মাধ্যমে, সিস্টেম ট্রান্সফর্মেশনকে সামনে রেখে গাজীপুর নগরবাসীর আচরণ পরিবর্তনের জন্য আজকের এই গণ সমাবেশ। এটি একটি সমন্বিত উদ্যোগ। গাজীপুরের পাশাপাশি আরও পাঁচটি স্থানে একইভাবে স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ পরিচালিত হবে এবং আমরা এই আয়োজনটিকে পরবর্তীতে তরুণ প্রজন্মের কাছে এবং সমাজের অন্যান্য ক্রিয়াশীল গোষ্ঠীকে একীভূত করার মাধ্যমে সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলোর নাগরিক সেবার মান বাড়াতে চাই। পাশাপাশি সকলকে নিয়ে নিরাপদ স্যানিটেশন এর পথে এগিয়ে যেতে চাই।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড়

গাজীপুরে নিরাপদ স্যানিটেশন বিষয়ক তরুণ সমাবেশ

আপডেট টাইম : ০২:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬