ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজাপুরে তিন নারীকে পিটিয়ে আহত নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রীর সাথে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই- মন্ত্রী ফকির মাহবুব আনাম ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তোমরা কেহ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা নৈশকোচোর-মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষে মা মেয়ের মৃত্যু বান্দরবানে পাহাড়ি সংগঠনের পরিচয়ে চাঁদা দাবি; চেকপোস্টে আটক

তোমরা কেহ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
‘তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করে পঞ্চগড়ের বোদায় শিপু দেব (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৬ টায় প্রতিদিনের মতো উঠান ঝাড়ু দিতে গিয়ে প্রতিবেশী একজন মহিলা বাড়ি থেকে ৫০ গজ দূরে আমগাছের সাথে রশিতে ঝুলানো অবস্থায় শিপু দেবের লাশ দেখতে পায়। মৃত শিপু দেব (২২) এর পিতা কৃষ্ণ বর্মন, মাতা কর্ণবালা, সাং মন্ডলেরহাট বোসপাড়া, ৮ নং সদর ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন নাপিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিপু দেব ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারে একটি সেলুনের দোকানে নাপিতের কাজ করতো। গতকাল রাতে ১০ টার দিকে তার এক ভাতিজাকে ‘আমি চলে গেলাম ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরবোনা ‘ এসএমএস করে। সে আনুমানিক রাত ১১ টায় বাড়িতে ফিরে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। প্রেমঘটিত কারণে সে এমন ঘটনা ঘটায় থাকতে পারে বলে অনেকের ধারণা।

এ বিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সেলিম মালিক জানান, আত্মহত্যার খবর শুনে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে প্রেমঘটিত বিষয় মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে, ময়নাতদন্ত শেষে এর সঠিকতা যাচাই সম্ভব হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১

তোমরা কেহ মেয়েদের পাল্লায় পরোনা’ ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬