মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর (কুমিল্ল) |
ভূতাইল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে কুরআন তেলাওয়াত, ওয়াজ, ইফতার ও দোয়া মাহফিল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রায় দুই হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপসচিব, ভূমি মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন আনু মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসাক মুন্সী, জনাব এস এম শরীফ, জনাব হাজী ফজলুল হক বাবুল, জনাব সজল খান, জনাব সফিউল মুন্সী, জনাব আব্দুস সাত্তার, জনাব চৌধুরী আবুল হোসেন, জনাব দুলাল মিয়া, জনাব শফিকুল ইসলাম, জনাব রহমুল আরী, জনাব, আবু মুছা জনাব খাইরুল বাশার, জনাব আবু সালেহ মাষ্টার, জনাব ইউসুফ মিয়া, জনাব মোঃ ফরিদ মিয়া, জনাব আবুল বাশার ও জনাব জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে নিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি করতে হবে। তিনি স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন আনু মেম্বার বলেন, সমাজের মানুষের মাঝে সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ভূতাইল কবরবাসীর আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও ইসলামী চেতনা জাগ্রত করার লক্ষ্যে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com