গাজীপুর প্রতিনিধি |
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে গাজীপুর জেলায় ৫এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ২৮ হাজার শিশুকে হাম- রুবেলা প্রতিরোধে টিকা দেওয়ার আওতায় আনা হবে এ টিকাদানের কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত।
অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে এলাকার শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, হাম-রুবেলা একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান এবং এ কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন আমাদের সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যে জায়গাগুলোতে ঘাটতি আছে, আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি। ঘাটতিগুলো পূরণ করছি, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে। কোন রকম ঘাটতি আমরা রাখবো না৷ আপনারা আমাদের সহযোগিতা করুন, সচেতন করুন যেনো সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে আমরা তত বেশি নিরাপদ থাকবো। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া, গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, ইউনিসেফের কর্মকর্তা গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম :
গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
-
খবর বাংলাদেশ ডেস্ক : - আপডেট টাইম : ০১:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ৭৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ












