ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি

মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) |
গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার,রূপগঞ্জ উপজেলা ভুলতা গাউছিয়া এলাকায় বিকেল ৫:৩০ মিনিটে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়তে সংবিধান সংশোধন ও কাঠামোগত সংস্কার সময়ের প্রয়োজন।

বিরোধীদল উল্লেখ করেছে, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠন, ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধের সংবিধানে পুনঃপ্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা সহ মানবাধিকার রক্ষা তাদের মূল দাবি। তারা বলেছে, গণভোটের রায়কে সম্মান না দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন হবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান এবং এমসিপি নেতা তুহিন মাহমুদ। এছাড়াও ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি জনাব হাফিজুর রহমান বলেন আবু সাঈদ মুগ্ধরা জীবন পর্যন্ত দিয়েছে এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করতে অথচ গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি

আপডেট টাইম : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬