ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সিরাজদিখান প্রেসক্লাব।
জানা যায়, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও “মুন্সীগঞ্জের সময়” পত্রিকার সম্পাদক মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ সৌরভ। এর পরপরই তাদের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়, যা সাংবাদিক মহলে সমালোচনার জন্ম দেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার অংশ। কিন্তু সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক নাছির উদ্দীন, হামিদুল ইসলাম লিংকন, আরিফ হোসেন হারিছ,সাংবাদিক নাদিম হায়দার, ইসমাইল খন্দকার ,আরিফুল, আব্দুল আউয়াল আসিক, আজাদ নাদভী,আমির হোসেন ঢালী, গোপাল দাস, কৌশিক মন্ডল।
এ সময় সিরাজদিখান প্রেসক্লাব ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে এ হয়রানিমূলক মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬