ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

বাবু চেয়ারম্যানের পাঁচদিনের রিমান্ড

জামালপুর সংবাদদাতা :

চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার দুই সহযোগীকে চারদিন ও একজনের ৩ দিন রিমান্ড মঞ্জুর।

রোববার (১৮ জুন) জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, সমস্ত বিষয়াদি পর্যালোচনা করে এ হত্যা মামলার প্রধান আসামিকে পাঁচদিন, রেজাউল করিমও মনিরকে ৪ দিন এবং জাকিরকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

উল্লেখ, গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাতই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তিনি মারা যান।

গত (১৭ জুন) শনিবার বকশিগঞ্জ থানায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম হত্যা মামলা দায়ের করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

বাবু চেয়ারম্যানের পাঁচদিনের রিমান্ড

আপডেট টাইম : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩