ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার

অবৈধভাবে দখলকৃত সরকারি ভূমি উদ্ধার করা হবে: ডিসি ঢাকা

মঞ্জুরুল ইসলাম রতন :
ঢাকার জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেছেন, অবৈধভাবে দখল থাকা সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে। জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারী নাগরিক সেবা বিঘ্নিত করলে, রূঢ় আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে প্রমাণসহ অভিযোগ করতে হবে। এ ছাড়া বন্ধ থাকা জন্ম নিবন্ধন সনদ প্রদান কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কথা বলে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
গত ০৭ই আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও সায়েম ইমরান উপস্থিত ছিলেন।
ডিসি আরও বলেন, অননুমোদিত ইটের ভাটা স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ইট ভাটায় অভিযানে সমস্যাও আছে। অভিযানকে অজুহাত হিসাবে ব্যবহার করে মালিকরা ইটের দাম বাড়িয়ে দিচ্ছেন। তারপরও পরিবেশের জন্য ক্ষতিকর ইটের ভাটা রাখা যাবে না।
ডিসি আনিসুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী ২০০৯ সালে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। দ্বিতীয় ধাপ ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ। এখানে যাওয়ার জন্য মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। আমলা-সাংবাদিকরা মিলে কাজ করলে এটা অনেক সহজ হবে। জনগণের সেবার ক্ষেত্রে কঠোর হব জানিয়ে নবাগত জেলা প্রশাসক বলেন, পাবলিক সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে জেলা প্রশাসন আস্থার জায়গা তৈরি করতে চাই। সেবার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া থাকবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি না করলে সেবা প্রার্থীর যে ক্ষতি হবে সেই টাকাটা তার পকেট থেকেই দিতে হবে। প্রধানমন্ত্রী এই আইন করে দিয়েছেন। শুধু বিধিমালা বাকি আছে। ইনশাআল্লাহ বিধিমালাও হয়ে যাবে। আমরা সেবাকে সেই জায়গা থেকে দেখতে চাই।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

অবৈধভাবে দখলকৃত সরকারি ভূমি উদ্ধার করা হবে: ডিসি ঢাকা

আপডেট টাইম : ০৬:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩