ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ

চাকুরী থেকে অবসরে যাওয়া ৩২ পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

মঞ্জুরুল ইসলাম রতন :

বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বিদায় ও সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (০৭ আগস্ট) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষে সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আপনারা দীর্ঘদিন পুলিশ বাহিনীতে থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আপনারা সেই কাজ থেকে অবসর নিয়েছেন। এক সময় আপনারা চাইলেও আপনাদের পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেননি। সবসময় কর্মব্যস্ত থেকেছেন। এখন আপনারা আপনাদের অবসর সময় পরিবার ও পরিজন নিয়ে একটু আনন্দে কাটাতে পারবেন। অবসর জীবনে পুলিশ কর্মকর্তাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার সবার দীর্ঘায়ু কামনা করেন। এছায়া অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও উপহার দেন ডিএমপি কমিশনার। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১৩ জন ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৮ জন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

চাকুরী থেকে অবসরে যাওয়া ৩২ পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

আপডেট টাইম : ০২:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩