ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার সীমান্তে বড় সাফল্য বিজিবির: ১০ মাসে প্রায় ২২২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক- ৬১৬ প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় ডোপ টেস্ট

নিজস্ব প্রতিবেদক :
সরকারি চাকরিজীবী কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি জানান, মাদক গ্রহণের ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এ পরিকল্পনা করা হয়েছে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে মোজাম্মেল হক এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় বা অভিযোগ আসে সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণের বিষয়টি। এতে সরকার বিব্রত হয়। এখন থেকে কাউকে সন্দেহ হলে যে কোনো সময় মাদক সনাক্তকরণ টেস্ট করা হবে।

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আ.ক.ম. মোজাম্মেল হক।

তিনি বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য গুদামজাত করে রাখে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি

সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় ডোপ টেস্ট

আপডেট টাইম : ০৭:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩