ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

শাহআলীতে কিল-ঘুষিতে যুবকের মৃত্যু আটক-৩

নিহত ওমর ফারুক

মো. জসিম উদ্দিন :
রাজধানী শাহআলী থানা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তার সাঙ্গপাঙ্গদের কিল-ঘুষিতে ওমর ফারুক নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম ছয়জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত কয়েকজনের নামে একটি হত্যা মামলা করেছেন শাহআলী থানায়। এ ঘটনায় আবু হানিফ রনি, সৌরভ ও রাহাত নামে তিনজনকে আটক করেছে শাহআলী থানা পুলিশ। আটক আবু হানিফ রনি শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।
নিহত মো. ওমর ফারুক শাহ আলী থানার ডি ব্লকের ৩ নম্বর রোডের ৩৫ নম্বর বাড়ির মৃত লোকমান শেখের ছেলে। তার গাবতলী বাস টার্মিনাল এলাকায় ফারুক টায়ার ভলকানাইজিং নামের একটি দোকান রয়েছে।

নিহত ওমর ফারুকের মা জাহানারা বেগম মামলার অভিযোগে বলেন, শনিবার দিবাগত রাতের আমার ছেলে ওমর ফারুক তার দোকান থেকে বাসায় আসার জন্য রওনা হয়। রাত ৯টা ৪০ মিনিটের সময় আসামি মো. মীম, সৌরভ, লিয়ন, সৈকত, আবু হানিফ রনি এবং রোমান আহমেদ ছয়জন মিলে শাহআলী থানার ডি ব্লকের ২ নম্বর রোডের কাজী ফার্মার পাশে আসা মাত্র আমার ছেলেকে কিল-ঘুষি মারে। আমার ছেলে সেখান থেকে আমার বাসার সামনে এসে অসুস্থ হয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিউটে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শাহআলী থানার মামলার তদন্তকারি অফিসার সাব ইন্সপেক্টর মো. মশিউর রহমান খবর বাংলাদেশকে বলেন, এ ঘটনায় মো. আবু হানিফ রনি, সৌরভ ও রাহাত নামের তিনজনকে আটক করা হয়েছে। আর বাকীদের আটক করতে অভিযান চলছে। কী কারণে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যার কারণটি এখন ধোঁয়াশা রয়েছে। বাকীদের আটক করতে পারলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

শাহআলীতে কিল-ঘুষিতে যুবকের মৃত্যু আটক-৩

আপডেট টাইম : ০৫:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩