ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মঞ্চ তৈরি করছে জামায়াত, কঠোর অবস্থানে পুলিশ

খবর বাংলাদেশ :

রাজধানীর আরামবাগে সড়কের ওপর মিনিট্রাকে সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরি করছে জামায়াতে ইসলামী। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চারটি মিনিট্রাকে মঞ্চ তৈরির কাজ শুরু করে দলটি।
দুপুরের নামাজের পর আনুষ্ঠানিক সমাবেশ শুরু করবে বলে শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আরামবাগের দিকে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। মতিঝিল এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না। আরামবাগ এলাকায় রাস্তায় বেরিকেড দেওয়া হয়েছে। কয়েক হাজার জামায়াতের নেতাকর্মী কমলাপুর থেকে আরামবাগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তারা কালিমা খচিত ব্যান্ড মাথায় নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে পুরো শাপলা চত্ত্বর ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকালে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান মতিঝিলের পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স।

এদিকে নয়াপল্টন আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট- এক কিলোমিটারের মধ্যে বড় দুই দলের সমাবেশ আজ। দুটি দলই পরস্পরকে ছাড় দিতে নারাজ। তাদের এ কর্মসূচি ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মঞ্চ তৈরি করছে জামায়াত, কঠোর অবস্থানে পুলিশ

আপডেট টাইম : ০৮:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩