ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে : সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন ক্রিকেটার সাকিব আল হাসান। নৌকার মনোনয়ন পাওয়ার পর বুধবার (২৯ নভেম্বর) মাগুরায় গেছেন তিনি। সেখানে প্রথম রাজনৈতিক বক্তব্যের শুরুতেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বঙ্গবন্ধুকে স্মরণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুরা-১ আসনে কত ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়েছি, আসলে এটা তারই আসন। আমরা দুইজনে একসঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। নির্বাচিত হলে আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরও এগিয়ে নিতে পারবো। উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশে।

বুধবার দুপুর ২টার দিকে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাকিব আল হাসান এসব কথা বলেন।

মাগুরায় নেতাকর্মীদের সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ১৭ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি।

এ সময় মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাব।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন সাকিব। দুপুর সাড়ে ১২টায় মাগুরায় পৌঁছান সাকিব ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। গড়াই নদীর ব্রিজ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। সে সময় সাকিবের বাবা মাশরুর রেজা উপস্থিত ছিলেন। সাকিবকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শোডাউন দেখা যায়।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়তে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে : সাকিব

আপডেট টাইম : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩