ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ বান্দরবানের সুয়ালক চেক স্টেশনে টিপি পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ গাজীপুরের ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাকিব আল হাসানের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে মিছিল করায় আওয়ামী নেতাকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম গোলাম মোর্শেদ ওরফে টুকু। তিনি শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী গোলাম মোর্শেদ জানান, বিকেলে লাঙ্গলবাঁধ বাজারে কৃষি ব্যাংক থেকে বেরিয়ে মোটরসাইকেলে গরুর হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় হালিম চেয়ারম্যানের (গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হালিম মোল্যা) লোকজন জিনারুল মিয়া, শিমুল, সোহেলসহ ৮-১০ জন অতর্কিতে হাতুড়ি-চায়নিজ কুড়াল দিয়ে হামলা করে পেটানো শুরু করেন। এ সময় তিনি পড়ে গেলে তাঁদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘তুই সাকিবের মিছিল করিস। তুই হালিম চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনীতি করিস। তোর রাজনীতি শিখেই দিচ্ছি।’

গোলাম মোর্শেদ দাবি করেন, সাকিব মনোনয়ন পাওয়ার পর তিনি কয়েকটি গ্রামের লোকজন নিয়ে মিছিল করেছিলেন। এ জন্য চেয়ারম্যান তাঁকে আগেই হুমকি দিয়েছিলেন। আজ তিনি বাজারে উপস্থিত থেকে লোকজন দিয়ে হামলা করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাকিব আল হাসানের পক্ষে মিছিল করায় আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

আপডেট টাইম : ০৪:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩