ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

আদমদীঘিতে দুর্বৃত্তদের বিষাক্ত কীটনাশক স্প্রে-তে অর্ধ-লক্ষাধিক টাকার লোকসান হয়েছে কৃষকের

এমামুল,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে রাতের আধাঁরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে কৃষক আব্দুর রাজ্জাক মন্ডলের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এতে তার প্রায় অর্ধ-লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের দক্ষিণ-পশ্চিম দিকে মালঞ্চি মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য গতকাল শনিবার দুুপুরে ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এই কৃষক চলতি মৌসুমে এই মাঠে ১৮ বিঘা জমিতে ইরি-বোরো ফসল উৎপাদন করেছেন। সে-সব জমিতে লাগানো ধানের গাছ থেকে শীষ বেরোতে শুরু করেছে। এমনতো অবস্থায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষাক্ত কীটনাশক স্প্রে করায় ক্ষেতের দুই বিঘা জমির ধানের গাছ পুড়ে গিয়েছে। শুক্রবার সকালে ওইসব জমিতে সেচ দিতে গিয়ে বিষয়টি জমির মালিক আব্দুর রাজ্জাকের চোঁখে পড়ে।
ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ দিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে আদমদিঘী উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী বলেন, কীটনাশক দিয়ে ফসল পোড়ানো খুবই দুঃখজনক ঘটনা। ফসল নষ্ট করার এমন নিকৃষ্ট কাজ ভবিষ্যতে যেন কেউ না করে আমি সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি’এমন নিকৃষ্ট মনমানসিকতা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, এ বিষয়ে থানায় লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

আদমদীঘিতে দুর্বৃত্তদের বিষাক্ত কীটনাশক স্প্রে-তে অর্ধ-লক্ষাধিক টাকার লোকসান হয়েছে কৃষকের

আপডেট টাইম : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪