ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ফিটনেস বিহীন নৌযানে সয়লাব সদরঘাট,নেই পর্যাপ্ত দক্ষ নাবিক!

স্টাফ রিপোর্টার :

সদরঘাটে ঈদ উপলক্ষে যাত্রীদের উপচে পড়া ভিড়। ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়ছে। সেই সাথে সদরঘাটে ভিড়ছে ফিটনেসবিহীন নৌযান। সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ফিটনেসবিহীন লঞ্চ যাত্রী ধারনের জন্য অপেক্ষা করছে। এর মধ্যে এমভি গাজী সালাউদ্দিন,এমভি জাহিদ-২, এমভি জাহিদ-৩, এমভি জাহিদ-৮, এমভি রায়হান, এমভি জামাল-২, এমভি প্রিন্স কামাল-১ এর দেখা মেলে। এই সকল নৌযানের হ্যাচে কোন পানি রোধক ব্যবস্থা নেই। রেজিষ্ট্রেশনের বাইরে অধিক ক্ষমতার ইঞ্জিন স্থাপন করা হয়েছে। সেই অনুযায়ী নেই কোন একজস্ট লাইন। ইঞ্জিনের ফানেলে এসবেস্টস পুড়ে ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিন রুমে তেল পড়ে ভেসে থাকে। ভেসে থাকা তেল অপসারণে নেই কোন বিলজ সিস্টেম। দীর্ঘ সময় নৌযান ট্রিপের বাইরে থাকায় বডির অধিকাংশ জায়গায় জং ধরে ক্ষয় হয়ে গেছে৷নেই কোন সঠিক ডকিং সনদ। একই ডকিং সনদ বার বার জাল করে সার্ভে করা হয় বলে অভিযোগ পাওয়াগেছে।
এছাড়াও উল্লেখিত নৌযান সমূহে পর্যাপ্ত মাস্টার, ড্রাইভার নেই মর্মে অভিযোগ পাওয়া যায়। একই মাস্টার, ড্রাইভার দিয়ে একাধিক নৌযান পরিচালনা করা হয়৷এ ছাড়াও মাস্টার, ড্রাইভার এর পরিবর্তে সুকানী,গ্রীজার দিয়েও জাহাজ ট্রিপে পাঠানো হচ্ছে৷ এইসব ফিটনেস বিহীন নৌযানের কারণে নৌ দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও সাধারণ যাত্রীরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন৷

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ফিটনেস বিহীন নৌযানে সয়লাব সদরঘাট,নেই পর্যাপ্ত দক্ষ নাবিক!

আপডেট টাইম : ০৪:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪