ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বিদায়ী সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা শিশু অধিকার, শিশু অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের পথশিশুদের সামগ্রিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, পিতা-মাতা ও অভিভাবকবিহীন পথশিশুরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

স্পীকার বলেন, পথশিশুদের কাউন্সেলিং করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে সচেষ্ট হতে হবে।

ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন, কোভিড পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি এসময় স্পীকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

আপডেট টাইম : ০৪:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪