ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

এলেঙ্গা পৌর বিএনপির তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখা থেকে এলেঙ্গা পৌর বিএনপির তিন নেতাকে চাঁদাবাজি ও সামাজিক অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, এলেঙ্গা পৌর বিএনপির সদস্য হুমায়ুন সিকদার, রোকন মোল্লা এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর খালিদ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ দলের ভাবমূর্তি নষ্টকারী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন, তবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, বিএনপির নীতি ও শৃঙ্খলার বিরোধী কর্মকাণ্ড হিসেবে এসব অপরাধকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর আলী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনুকেও নোটিশের অনুলিপি প্রদান করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

এলেঙ্গা পৌর বিএনপির তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আপডেট টাইম : ১০:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪