ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার সীমান্তে বড় সাফল্য বিজিবির: ১০ মাসে প্রায় ২২২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক- ৬১৬ প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫

কালিহাতী সাধারণ পাঠাগারের নতুন কমিটি গঠন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-
কালিহাতী সাধারণ পাঠাগারের নতুন ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে, যার মেয়াদ থাকবে আগামী দুই বছর।
২১ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় পাঠাগারের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থিত সকলের সর্বসম্মতিতে প্রস্তাবটি গৃহীত হয় এবং নতুন কমিটি অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদৎ হোসাইন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তাকে পাঠাগারের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি: বাদল মাহমুদ, সাবেক অধ্যক্ষ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ সহকারী সম্পাদক: হামিদুল ইসলাম, প্রধান শিক্ষক, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়
কোষাধ্যক্ষ: মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি)

কমিটিতে ৩৩ জন সদস্য অন্তর্ভুক্ত আছেন। পদাধিকার বলে কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মেয়র, কালিহাতী পৌরসভা, অধ্যক্ষ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ
প্রধান শিক্ষক, কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক, কালিহাতী পাইলট বালিকা বিদ্যালয়।

সভাপতি শাহাদৎ হোসাইন বলেন, “পাঠাগার একটি সমাজের উন্নয়ন ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই পাঠাগারকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ। পাঠকদের জ্ঞানের প্রসারে এ পাঠাগার আদর্শ শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে।”

সাধারণ সম্পাদক মজনু মিয়া জানান, “পাঠাগারকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে তোলার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা স্থানীয়দের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবো এবং পাঠাগারের সেবার মান বৃদ্ধিতে প্রচেষ্টা চালাবো।”

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত

কালিহাতী সাধারণ পাঠাগারের নতুন কমিটি গঠন

আপডেট টাইম : ১২:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪