ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময়

রেজাউল করিম,গাজীপুর থেকে:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি। মঙ্গলবার বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে নাওজোর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং প্রধান বক্তা ছিলেন শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব বাপ্পী দে।
সভায় অন্যান্যের মধ্যে গাজীপুর মহানগর বিএনপি নেতা এএইচ সিরাজুল হক, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। বাসন থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অখিল চন্দ্র সরকার, সহ সভাপতি চিত্তরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক মোহনবাসী সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের নিজস্ব অর্থায়নে স্থানীয় ১৩ টি মন্ডপের প্রতিটিতে ১০হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার দেশ সবার – ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারও আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন, বাসন থানা বিএনপি আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভাপতির বক্তব্যে তানভীর সিরাজ বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে জেলা ভিত্তিক টিম করে দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন দূর্গাপূজার সময় আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে।

প্রিন্ট
ট্যাগস

উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময়

আপডেট টাইম : ০১:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪