ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুরে ভূমিহীনদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রেজাউল করিম, গাজীপুর থেকে:

গাজীপুরে বন বিভাগের মৌচাক বীটের কর্মকর্তাদের অনৈতিক দৌরাত্ম ও সাধারণ ভূমিহীনদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর দক্ষিণপাড়া এলাকায় এই মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা বছরের পর বছর ধরে খাসের যায়গায় বসবাস করি। আমাদের অন্য কোথাও যাওয়ার মতো যায়গা নেই। দীর্ঘদিন বসবাস করার ফলে ঘরের টিন ফুটো হয়ে যায়, ভেঙে যায় এটি আমরা ঠিক করতে গেলেই বনবিভাগের লোকজন এসে বাঁধা দেয়। পরে তারা এলাকার দালালদের মাধ্যমে অনৈতিকভাবে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না পেলে তারা ঘর ভেঙে দিয়ে মামলা দেন সাধারণ মানুষের নামে।

রতনপুর এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন বলেন, চাল ফুটো হয়ে পানি পড়ে কিন্তু টিন পাল্টাতে পারি না। একটা টিন পাল্টাতে ১০ হাজার টাকা চায়। তারা বিভিন্ন স্থানে দালাল লাগিয়ে রাখে। দালালরা যা বলে তাই শুনে বন বিভাগের লোকজন।

পারভীন নামে আরেকজন বলেন, আমরা দিন এনে দিন খাই। খাসের যায়গায় ৩০ বছর ধরে বাস করি। কতকিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের উপর বনবিভাগের হয়রানি শেষ হয়নি। তাদের চাহিদা পূরণ না হলেই মামলা দেয়। উচ্ছেদ করে দালালদের সুযোগ দেয়।

রতনপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান সবুজ বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র ও ভূমিহীন। তারা খাসের জমিতে থাকা ঘরবাড়ি ঠিক করতে গেলেই অতিরিক্ত টাকা দাবি করে। বিগত সরকারের আমলেও দালালদের মাধ্যমে টাকা নিতেন, এখন আরও বেপরোয়া হয়েছে। গত ২৩ তারিখ এলাকায় এসে টাকা চাইলে আমরা বাঁধা দেই। পরে তারা আমাদের হয়রানি মূলক মামলা দিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মৌচাক বিটের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এলাকার লোকজন আমাদের খবর দেন ওই এলাকার কয়েকজন বনের যায়গায় দখল করছেন। পরে আমরা সেখানে গেলে আমাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হামলা করে। পরে তাদের কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুরে ভূমিহীনদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ১২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪