ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুরে সার্ভেয়ারদের অবস্থান ধর্মঘট

রেজাউল করিম, গাজীপুর-

গাজীপুরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল রাজবাড়ী চত্বরে দুই দিনের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে।

বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গত তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে এ নতুন করে পূর্ণ ধর্মঘট চলছে। সংগঠনের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল-মেহেদী হাসান, আবুল কালাম আজাদ, মো. অলিউল্লাহ, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, মামুনুর রশিদ, ফারুক আহমেদ ও ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সার্ভেয়ারদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবারও অব্যাহত থাকবে এবং এর মধ্যে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সার্ভেয়ারদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, পেশাগত সম্মান ও বেতন বৈষম্য দূর না হলে আন্দোলন আরও কঠোর হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরে সার্ভেয়ারদের অবস্থান ধর্মঘট

আপডেট টাইম : ০৪:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪