ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ফরিদপুরে সাবেক এমপি নিক্সনসহ ৫৯ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নামে মামলা করেছেন এক বিএনপি নেতা। এ মামলায় আওয়ামী লীগের আরও ৫৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

রোববার রাতে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় বঙ্গবন্ধু চত্বর নামে পরিচিত উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান অন্যতম।

ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে একটি বিক্ষোভ মিছিল করেছেন।

প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানায়, ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বর নামে পরিচিত মহাসড়ক থেকে যে সংযোগ সড়কটি উপজেলা পরিষদের দিকে চলে গেছে সেই সড়কের ফাঁকা জায়গায় রাত সাড়ে ৯টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার পরিদর্শক আবুল খায়ের শেখ বলেন, রোববার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ফরিদপুরে সাবেক এমপি নিক্সনসহ ৫৯ জনের নামে মামলা

আপডেট টাইম : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪