ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারও নামে হয়রানিমূলক মামলা করা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা এ ধরনের একটি সার্কুলার দিয়েছি, যেন এ ধরনের মামলা না নেয়া হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বরিশাল পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের কোথাও চাঁদাবাজি হলে পুলিশকে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন। যদি কেউ ব্যবস্থা না নেয় তাহলে তা আইজিপির নজরে আনুন।

তিনি বলেন, এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরপরাধ লোকদের ঢুকিয়ে দেয়া হচ্ছে। আমি বাহিনীর প্রধানদের বলছি, যারা এ ধরনের মামলা করছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেয়ার জন্য। যদি এ ধরনের মামলা নেয়া হয়, তাহলে বাদীর বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামকে নিয়ে ভারতীয় সাংবাদিকরা মিথ্যাচার করছে। বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে।

পুলিশ বাহিনী সংকট কাটিয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, পুলিশবাহিনী আগের চেয়ে ইমপ্রুভ হচ্ছে, সময় লাগবে। আমি এসেছি তিন মাস হয়েছে। আমার কাছে এরকম কোন আলাদিনের চেরাগ নাই যে বলব হয়ে যাক, আর হয়ে যাবে। একটা ট্রমার ভেতর দিয়ে গেছি, আমাদের সময় দিতে হবে।

মব জাস্টিসের বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।

এর আগে, দুপুরে বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪