ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)–সেবা’য় ভূষিত গাজীপুরে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে চা বাগান করার অভিযোগ প্রবাসী বন্ধুকে আনতে গিয়ে ফেরার পথেই প্রাণ গেল দুই যুবকের, আহত ৭ মুন্সীগঞ্জে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি-

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাশাইল সড়কের কাশাতলী স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত প্রিয় অধিকারী(৩০) কলাবাড়ী ইউনিয়নের মাছপাড়া গ্রামের পূর্ণেন্দু অধিকারীর ছেলে।

আহতরা হলেন, পিঙ্জুরী ইউনিয়নের আবু জাফরের ছেলে রাজু তালুকদার (২৫) ও একই এলাকার হারুন তালুকদারের ছেলে মোরসালিন তালুকদার (২৫) এবং কলাবাড়ি ইউনিয়নের পরিক্ষিত অধিকারীর ছেলে পলাশ অধিকারী(২৫)।

এ বিষয়ে জানতে চাইলে, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়ার মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে প্রিয় অধিকারী নিহত হন। পরে স্থানীয়রা হতাহত সকলকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রিয়’কে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রাজু, মোরসালিন ও পলাশকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়।

এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের কাতর। নিহত প্রিয় অধিকারীর বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া/আশীর্বাদ চেয়েছেন নিহতের পরিবার ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট টাইম : ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪