ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে অতীতে স্বাগত জানানো হয়নি- সৌদি রাষ্ট্রদূত

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করে বলেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি। তিনি আরো বলেন, সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, সৌদি আরবের আরামকো কোম্পানি বাংলাদেশে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বার বিনিয়োগের জন্য এসেছিলো, তবে কেউ তাদেরকে অভ্যর্থনা জানায়নি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।

এসময় তিনি বলেন, সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। বর্তমানে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি সৌদিতে কাজ করছে। আনুমানিক কোম্পানির সংখ্যা প্রায় ৪৫০টির বেশি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ৩০ লাখ কর্মী। সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ, অনুদান নয়, এর বাইরেও বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং সিইও ড. এম মাসরুর রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে অতীতে স্বাগত জানানো হয়নি- সৌদি রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:২৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫