ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পরিবেশ অধিদপ্তরের দূষণরোধ অভিযানে ১৩ লাখ টাকা জরিমানা

আব্দুল্লাহ আল শাফী, বিশেষ প্রতিবেদক-
২৯ জানুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর সারাদেশে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ১৩লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ৬টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬টি মামলায় ১০লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ঢাকার যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।
খিলগাঁওয়ে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোয়েল চত্বর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালি ও মাটি রেখে বায়ুদূষণের জন্য সতর্ক করা হয়।

পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৫টি মোবাইল কোর্ট ১৬টি যানবাহনের চালককে ১৮হাজার টাকা জরিমানা করে এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

চট্টগ্রামে পাহাড় কাটা বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ১টি মামলায় ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে।

পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

পরিবেশ অধিদপ্তরের দূষণরোধ অভিযানে ১৩ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫