ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

অবশেষে ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড়-

পঞ্চগড় জেলার সকল সরকারি হাসপাতাল সমূহে চিকিৎসক পদায়ন, আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিং চালুসহ ৯ দফা দাবীতে অনশনের প্রায় আড়াই ঘন্টা পর জেলা প্রশাসকের আশ্বাসে অনশন স্থগিত করেছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা।
মঙ্গলবার সকাল দশটায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি শুরু করে। পরে দুপুর ১২টা ৩৮ মিনিটে জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এসময় জেলা প্রশাসক সাবেত আলী অনশনরতদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।’
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

অবশেষে ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা

আপডেট টাইম : ০১:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫