ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদের সময় কানের থাপ্পড়ে মাদক ব্যবসায়ীর মৃত্যু আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর

সান্তাহারে জোড়া পুকুর থেকে লাশ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে আকবর আলী (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর নামক একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জানা যায়, বুধবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুরের রাস্তা দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। এসময় পানির উপরে একটি লাশ ভেসে উঠতে দেখেন তারা। মূহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে এসে ভীড় জমায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড়

সান্তাহারে জোড়া পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫