ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সিটি কর্মকর্তাদের মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিন আল পারভেজ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ জাহির হোসেন ভূঁঞা পিপিএম (বার), সচিব মোঃ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্তবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী একে এম হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল রাখতে এবং নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করব। পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা হবে, যাতে নগরবাসী নির্ভয়ে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ও পুলিশ একযোগে কাজ করলে নাগরিক সেবা, নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। এই সমন্বয় নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা যোগ করেন, সিটি কর্পোরেশন ও পুলিশ একসাথে কাজ করলে শহরের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে। আমরা নাগরিকের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভাটি গাজীপুর সিটি কর্পোরেশন ও পুলিশের কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয়, বোঝাপড়া এবং ভবিষ্যৎ সহযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুরে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সিটি কর্মকর্তাদের মতবিনিময়

আপডেট টাইম : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫