মো: রনি আহমেদ রাজু :
মাগুরাযতে পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব মো: শফিকুল আলম, বলেন পূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তারা পার পাবেন না এ মন্তব্য করেন। বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) বিকালে তিনি মাগুরা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেবকুণ্ড, বাবলু ঠাকুর সহ সরকারি বিভিন্ন দপ্তরের উদ্বোধন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতিথিরা শহরের সাতদোহা নেংটা বাবার আশ্রম, জামরুলতলা পূজা মন্দির, ছানার বটতলা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১ টি মন্ডবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে । পুলিশের মোট ২৫২ জন সদস্য এবং আনসারের মোট ৩ হাজার ৪৯৬ জন সদস্য জেলার পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com