রেজাউল মোল্লা, গাজীপুর থেকে- দুষ্কৃতিকারীরা সাইবার ও সোশ্যাল মিডিয়ায় গুজব এবং নাশকতামূলক তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, তাদেরকে গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে বলে জানান, র্যাবের মহাপরিচালক এ. কে. এম শহিদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর রেললাইন সংলগ্ন কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় র্যাবের মহাপরিচালক আরো জানান,ঝুঁকিপূর্ণ মন্দির গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। যে সকল ছোটখাটো দুর্ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে সেই স্থানগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলাসহ কয়েকটি জেলায় নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। গাজীপুর মহানগর ও জেলায় ৪১২ টি মন্দিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম,পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন, কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির কমিটির আহবায়ক মন্দ্রি মন্ডল ও সদস্য সচিব বাপ্পি দে সহ র্যাব, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com