নূর হোসাইন :
ধর্ষণ মামলার আসামি নুরে আলম কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী । ২৩ অক্টোবর ২০২৪ ইং সকাল ১১ ঘটিকার সময় উক্ত বিষয়ে জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন (অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র )এর উদ্যোগে নূরে আলমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও আলোচনার সভার আয়োজন করা হয় , আলোচনা শেষে দুপুর ২ ঘটিকার সময় ভোলা সদরে অবস্থিত ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন জিমাউফা এর চেয়ারম্যান সাংবাদিক নূর হোসাইন , ভোলা জেলা সভাপতি আজিম গোলদার ,ভোলা জেলা উপদেষ্টা মোঃ শাহজাহান মিয়াসহ সদর উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবীগণ এবং এলাকার জনগণ । গত প্রায় এক বছর আগে ভোলা সদর থানায় নুরে আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা নং (০৭/৫০) হলেও এখনো গ্রেপ্তার না হওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয় । জানা যায় ভোলার সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের বাসিন্দা সিডু বেপারীর ছেলে নূরে আলম ,মামলার পর থেকে নূরে আলম পলাতক রয়েছে বলেও জানা যায় , এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম বলেন আমার ঢাকায় পোস্টিং হওয়ায় মামলাটি থানায় হস্তান্তর করে এসেছি ।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com