মাগুরা মহম্মদপুরে ছাত্রদল নেতা তৈয়ব হত্যার আসামিদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহম্মদপুর বাজারের বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেছে ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় সাধারন জনতা।
মানববন্ধনে তৈয়বের পিতা আবুল কালাম আজাদ ও তার মাতা বলেন, আমার সন্তানের হত্যাকারী খুনিরা আজ ও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন। তাদের সন্তানের হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত আটক এবং বিচারের জোর দাবি জানান। এবং হত্যার ঘটনা দীর্ঘদিন পার হলেও মামলার চার্জসিট না দেওয়ায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য ফেসবুকে পোস্ট করা নিয়ে স্থানীয় শত্রুতার জের ধরে ২০২৩ সালের ২৩ শে আগষ্ট রোজ বুধবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকার নিউ ল্যাব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজাপুর ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি আবু তৈয়েব মোল্যা।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com