আজকের তারিখ : জুন ১১, ২০২৬, ৯:৩৩ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৭, ২০২৪, ১০:৩৩ এ.এম
অন্তবর্তী সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরণের সহযোগিতা করবে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

অন্তবর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে যুক্তরাজ্য সব ধরণের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
তিনি বলেন, বাংলাদেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে যুক্তরাজ্য।
রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ক্যাথরিন ওয়েস্ট সাংবাদিকদের এসব কথা বলেন।
যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আরও বলেন, দুই দেশের মধ্যে যে কোনো বিষয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোলা আছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানান ক্যাথরিন ওয়েস্ট।
প্রসঙ্গত, শুভেচ্ছা সফরে শনিবার ঢাকায় আসেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর।
ক্যাথরিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তার ঢাকা সফরে দু'দেশের বাণিজ্য-বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com