
রেজাউল মোল্লা, গাজীপুর থেকে:
গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাজে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সিটির বিভিন্ন অঞ্চলের উন্নয়ন মূলক কাজের তদারকির জন্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মোটরসাইকেল বিতরণ করা হয়। এসময় বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরী কর্মকর্তাদের চাবির রিং দিয়ে উদ্বোধন করেন। এছারা আরও উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজম, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফি, গাজীপুর সিটির সচিব শামীম আরা রিনি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, বর্জ্য কর্মকর্তা সোহেল রানা, বিদ্যুৎ বিভাগের মো. ইব্রাহীম খলিলনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক-বিদ্যুৎ) সুদীপ বসাকের হাতে মোটরসাইকেল বিতরণের চাবির রিং বুঝিয়ে দেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com