মোঃ বাবুল হোসেন,পঞ্চগড়-
পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক।
উদ্বোধন শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মো. মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য মো. নুরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব লিমেন্ট রায়সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com