
বুধবার মাগুরার মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ আজিজুর রহমান টুটুল সভাপতি ও মোঃ মাসুদ রানা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট প্রার্থী ছিলেন ৪ জন। তার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে দুই জন ও সাধারণ সম্পাদক দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার ৩২ জন। নির্বাচনে ৩২ জন ভোটারের ভোট গ্রহণ হয়েছে । সভাপতি পদে মোঃ আজিজুর রহমান টুটুল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বি মোঃ রফিকুল ইসলাম রফিক ১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বি মোঃ মুরাদ হোসেন ১০ ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com