
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে হাঁসাইগাড়ি বিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম বসু (৬০), তিনি ওই এলাকার ছুতা প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরা কাজ করতেন এবং আজও মাছ ধরার উদ্দেশ্যে বিলের পাড়ে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বসু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন জানান, আজ দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com