নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ শেঅ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে পুরো বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (নিরব) এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আফজাল খানের সভাপতিত্ত্বে দোয়া মহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক নজরুল ইসলাম বাপ্পি, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.এ. কাদের, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবু তৈয়ব সনেট, রাজানগর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ হাসান, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো.কাশেম, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোক আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com