মো সুমন, বান্দরবান প্রতিনিধি-
এবারের নির্বাচন যেন ভাবে প্রবাহিত না হয় ও বিতর্কিত না হয় সে বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের দ্বায়িত্ব সৎ নিরপেক্ষভাবে দ্বায়িত্ব পালন করা। এমনটি মন্তব্য করেছেন সির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে পুলিশ লাইনে তিনি নির্বাচনের প্রশিক্ষণরত বাহিনী সাথে সাক্ষাৎকার করেন।
পরে আলোচনা সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে নিরপক্ষতা হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া হিসেবে কোনো পক্ষে কাজ করা থেকে বিরত থাকতে হবে। নির্বাচন কমিশন চাই আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বপ্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোট দেয়ার অধিকার সেটি নিশ্চিত করতে চাই।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com