নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীর ফুটবল প্রতীকের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী শুভ খাঁন এর পরিচালনায় ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী।গত রবিবার বেলা ৪ টার দিকে উত্তর তাজপুর থেকে এই গণসংযোগ শুরু হয়ে সিরাজদিখান বাজারে গণসংযোগ শেষ করে সিরাজদিখান ভূমি অফিস জামে মসজিদ মাগরিবের নামাজ আদায় করেন আলহাজ্ব মমিন আলী। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুটবল প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়নের ফুটবল মার্কার নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়কারী শুভ খাঁন, উপজেলা শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ও মো. শামিম, সিঙ্গাপুর শাখা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম জাহান আজিম, মালখানগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম আহম্মেদ, মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য অনিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গণসংযোগকালে মো. মমিন আলী বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে সিরাজদীখান-শ্রীনগর উপজেলার মানুষের সুখ দুঃখের সঙ্গী। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত মুন্সীগঞ্জ-১আসন গড়াই আমার লক্ষ্য। তিনি ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com