মনপুরা (ভোলা) প্রতিনিধি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলার মনপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনপুরা উপজেলা ০২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া।
তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ভাগাভাগি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বন্ধন। এই পবিত্র দিনে সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলে মনপুরা উপজেলা ছাত্রদল ও মনপুরা উপজেলা যুবদলের পক্ষ থেকে মনপুরা উপজেলা ও সকল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান
জিয়াউর রহমান জিয়া আরও বলেন, মনপুরার সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন এবং জনগণের পাশে থাকবেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com