মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি |
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ, গরিব ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মে) বিকাল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এর উদ্যোগে
বাকেরগঞ্জ -মির্জাগঞ্জ- বরগুনা মহাসড়কে সুবিদখালী বাজার ব্রীজের উপরে বসে খাবার বিতরন করা হয় ।
প্রায় ১০০০ মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন ।
খাবার বিতরনে করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি শাহাবুদ্দিন নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু ,সহ-সভাপতি আইয়ুব আলী খান , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com