
মাগুরা মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের সৌদি প্রবাসী মশিয়ার রহমানের বাড়িতে আজ দুপুরের পরে আসরের নামাজের আগে যেকোনো সময়ে দুর্ধর্ষ চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার।পারিবারিক সূত্রে জানা গেছে,আজ ৫ জুন দুপুর ২ টার দিকে মাগুরা সদর থানাধীন বেরইলপলিতা গ্রামে পরিবারের সদস্যরা একটি বিয়ের বরযাত্রী হিসেবে চলে যান এসময় বাড়িতে ১৬ বছর বয়সী ভাগ্নীকে রেখে যান।বাড়িতে ফেরার আগে ৫ টার দিকে ভাগ্নীকে ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।এরপর সাড়ে ৫ টার দিকে বাড়িতে এসে মশিয়ার রহমানের স্ত্রী ঘরের পশ্চিম পাশের দরজা খোলা দেখতে পান।এবং স্টিলের বাক্সের ঢাকনার তালা খোলা দেখতে পান।সামনে এগিয়ে মাঝখানের রুমে গিয়ে দেখতে পান খাটের উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে রেখে যাওয়া ভাগ্নী। তারপর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেন।ওই সময়ে মাঝখানের রুমের ওয়ারড্রব, সোকেচ এবং আলনা সহ সমস্ত কিছু যত্রতত্র পড়ে থাকতে দেখেন।এসময় তার ঘরে রাখা প্রবাস নিয়ে আসা স্বর্ণের নেকলেস,কানের দুল ও স্বর্ণের চেইন আর আগের জায়গায় পাননি।এসময় ঘরে থাকা ১ হাজার টাকাও হারিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।এরপর পূর্ব পাশের রুমে ঢুকেও দেখতে পান সবকিছু এলোমেলো রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলেও জানান ওই পরিবার।এবিষয়ে রাজাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) মোঃ কবির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে জানান,মৌখিক ভাবে ঘটনাটি জেনেছি এবং আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com