মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১০:৩০টায় নবীনগর থানার এসআই (নিঃ) খন্দকার মো. আজাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের সবুজ মিয়া ওরফে রনি (৩৬)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে সবুজ মিয়া ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি বাছিদপুর গ্রামের মৃত আছাব আলী (ওরফে আশরাফ আলী)-এর ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com