এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডের রূপনগর ব্রিজ এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রবিউল হোসেন (তুহিন) বলেন, "মাদক আজ আমাদের সমাজ ও পরিবারের সবচেয়ে বড় শত্রু। একটি পরিবার ধ্বংস করতে একটি মাদকাসক্ত সদস্যই যথেষ্ট। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে চলবে না, পরিবার, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডকে আমরা একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান বলেন, "মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এলাকায় কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।"
আরেক বিশেষ অতিথি, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু বলেন, "যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাই মাদককে 'না' বলে সুস্থ, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক নেতা বাদশা মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু এবং ঝালকাঠি জেলা চালক দলের সাধারণ সম্পাদক নয়ন মুন্সি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী আব্দুল কুদ্দুস (খোকন)।
সমাবেশ শেষে উপস্থিত সবাই চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন নিয়াজ মাহমুদ, জসিম হাওলাদার ও তারেক হাওলাদার। এছাড়াও চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমাবেশটি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেন।
উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রবিউল হোসেন (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু এবং ঝালকাঠি জেলা চালক দলের সাধারণ সম্পাদক নয়ন মুন্সি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক নেতা বাদশা মুন্সি এবং সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী আব্দুল কুদ্দুস (খোকন)। চাঁদকাঠী ২ নম্বর ওয়ার্ড রূপনগর এলাকার সচেতন জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে স্লোগান ছিল, "মাদক সেবন বন্ধ করো, সুশীল সমাজ গড়ে তোল" এবং "তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়"। সমাবেশে মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com