মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে বাংলাদেশের ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি'র হিপ জয়েন্ট প্রতিস্থাপন (Hip Replacement) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।
ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন ফেইসবুক পোস্টে জানান, "দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায় শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তার হিপ রিপ্লেসমেন্ট (Hip Replacement) অস্ত্রোপচার করা হয়েছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এক চিকিৎসক দল এ অপারেশন করেন। তিনি ২ ঘন্টা অবজারভেশনে থেকেছেন। সবার দোয়ায় অপারেশনের পর তাঁকে এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি ভালোভাবে সাড়া দিচ্ছেন।
কিছুক্ষণ আগে তাঁর সঙ্গে কথা হয়েছে। কথা বলার মতো অবস্থায় আছেন এবং তিনি সবার জন্য আন্তরিক সালাম পাঠিয়েছেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি শুরু হবে এবং ধীরে ধীরে তাঁকে হাঁটানো হবে। আপনাদের সবার কাছে অনুরোধ, তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে শিফায়ে কামিলা ও আজিলা দান করেন, সকল জটিলতা থেকে হেফাজত করেন এবং অতি দ্রুত সুস্থ করে আবার পরিবার, দেশ ও মানুষের সেবায় ফিরিয়ে দেন।"
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে কোমরের অসুস্থতায় ভর্তি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com