
আবারও রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাট, আলাউদ্দিন এর চা দোকানের সামনে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
দারুস সালাম থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ ইং তারিখে দারুস সালাম থানাধীন গাবতলি গরুর হাট সংলগ্ন বালুঘাট, আলাউদ্দিন এর চা দোকানের সামনে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত দেহ পাওয়া যায়। এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে দারুস সালাম থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৯৭ অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৯০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com