গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে ঐতিহ্যবাহী ইজ্জতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হোন তরুন প্রজন্মের আইডল ও সমাজ সেবক এবং সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি জনাব মো:জুয়েল রানা। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন আরেক সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ার ফকির। এমন যোগ্য লোকদের শিক্ষাপ্রতিষ্ঠানের মত সেবামূলক গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচিত করায় এলাকাবাসী, শিক্ষক শিক্ষিকাবৃন্ধও ছাত্র ছাত্রীদের অভিভাবকদ্বয়ের মধ্যে আনন্দ বিরাজ করতেছে এবং নির্বাচিত সভাপতি ও সহ সভাপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে এমন একটা সুন্দর কমিটি নির্বাচিত করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন গাজীপুর ০৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চুর প্রতি।এছাড়া আরও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শরিফুজ্জামান শাহানুর সরকার, বাবুল মিয়া সাবেক সহ সভাপতি ০১ ওয়ার্ড বিএনপি, সাইদুর রহমান আহব্বায়ক সদস্য রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি,এম এ সাজেদুল ইসলাম মিথুন সাবেক সহ সভাপতি গাজীপুর জেলা ছাত্রদল ও সভাপতি ডোয়াইবাড়ি মধ্য পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ আরো যাদের প্রচেষ্টায় এমন একটি সুন্দর কমিটি গঠন করা হয়েছে তাদের প্রতি।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com